প্রধানমন্ত্রীর ৭ উপদেষ্টা কে কোন দায়িত্বে

প্রধানমন্ত্রীর ৭ উপদেষ্টা কে কোন দায়িত্বে

নিউজ ডেস্ক


প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী-ড. মসিউর রহমানকে অর্থনৈতিক বিষয়ক, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরীকে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে নিরাপত্তা বিষয়ক, ড. গওহর রিজভীকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক, সালমান এফ রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ এবং ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে।

গত ১১ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেয়া হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme