স্ত্রীর ছবি প্রকাশ্যে আনলেন জোভান

স্ত্রীর ছবি প্রকাশ্যে আনলেন জোভান

নিউজ ডেস্ক


হঠাৎ বিয়ে করে চমকে দেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারহান আহমেদ জোভান। কিন্তু স্ত্রীর নাম পরিচয় যেমন গোপন রাখেন, তেমনি মুখও আড়ালে রাখেন এই অভিনেতা।

শনিবার সন্ধ্যায় একটি ভিডিও প্রকাশ করেন জোভান। ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যের এ ভিডিওতে স্ত্রীর মুখ আড়াল করেন তিনি। এবার আড়াল ভেঙে অবশেষে স্ত্রীকে প্রকাশ্যে আনলেন এ অভিনেতা। রবিবার রাতে জোভান তার ফেসবুকে বিয়ের একটি ছবি পোস্ট করেন। তাতে প্রথমবার জোভানের স্ত্রীকে দেখতে পাওয়া যায়।

ছবিতে দেখা যায়, জোভানের পরনে গোলাপী রঙের শেরওয়ানি। তার স্ত্রীও একই রঙের লেহেঙ্গা পরেছেন। পরস্পরের হাতে হাত রেখে মুখোমুখি দাঁড়িয়ে এই নবদম্পতি।

মডেল অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির উপস্থিত ছিলেন জোভানের বিয়ের অনুষ্ঠানে। এ দুই তারকা তাদের ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এসব ছবিতে দেখা যায়, চিত্রনায়ক সিয়াম, তৌসিফ মাহবুব বিয়েতে উপস্থিত ছিলেন।

স্ত্রীর বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি জোভান। তবে এটুকু জানিয়েছেন, তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme