নিউজ ডেস্ক
হাসপাতালে ভর্তি হলেন বলিউডের ছোট নবাব সাইফ আলী খান। হাঁটুর অস্ত্রোপচার করানো হয়েছে তার।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার সকাল ৮টায় সাইফ আলী খানকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিনেতার হাঁটু এবং কাঁধ ভেঙে গেছে।
এসময় সাইফের পাশে রয়েছেন স্ত্রী কারিনা কাপুর। তবে কী কারণে এই আঘাত, প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
সাইফের এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে ‘রেঙ্গুন’ ছবির সেটে আহত হয়েছিলেন তিনি। সেই সময় তার বুড়ো আঙুলে আঘাত লেগেছিল। তখনও তাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেবারও তার অস্ত্রোপচার করা হয়েছিল।
Leave a Reply