আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে ব্যবস্থা: আইজিপি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে ব্যবস্থা: আইজিপি

নিউজ ডেস্ক:

পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি প্রশিক্ষিত বাহিনী। পর্যাপ্ত জনবল আছে, লজিস্টিক আছে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করে পুলিশ সর্বাত্মক চেষ্টা করে তাদের প্রতিহত করবে। পুলিশ বাহিনীর সক্ষমতা আছে।

আইনশৃঙ্খলার অবনতি যদি কেউ ঘটাতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

রবিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনসে বরিশাল বিভাগের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের জনবল, লজিস্টিকস ও প্রযুক্তিগত সক্ষমতা বেড়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme