দেশবাসীর জন্য অর্থবহ প্রকল্পই গ্রহণ করা হয়: প্রধানমন্ত্রী

দেশবাসীর জন্য অর্থবহ প্রকল্পই গ্রহণ করা হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিকে কোনো ভাবে প্রশ্রয় দেওয়া হবে না। অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। আর দেশবাসীর জন্য যে সব প্রকল্প অর্থবহ হয় সে সব প্রকল্পই গ্রহণ করা হয়।

আজ রোববার সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকটি সঞ্চালনা করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে, সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে। সংসদ প্রাকটিস ভালো করে জানতে হবে।

এ সময় স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় যদি কেউ ভূমিহীন-গৃহহীন থাকেন তাদের ঘর তৈরি করে দেওয়া হবে বলে অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme