নিউজ ডেস্ক:
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। আক্রান্তের তালিকা দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। সরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীদের পেছনে গড়ে সরকারের ব্যয় হচ্ছে ৫০ হাজার টাকা।
রবিবার রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক গোলটেবিল আলোচনায় এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার করোনার মতো ডেঙ্গু চিকিৎসাও বিনামূল্যে দিচ্ছে। চলতি বছর ডেঙ্গুরোগীদের চিকিৎসায় ইতোমধ্যে সরকারের ৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে সেবা নেওয়া মোট রোগীর ৭০ শতাংশই সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রোগী প্রতি সরকারের গড় ব্যয় ৫০ হাজার টাকা।
Leave a Reply