অনলাইন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ চূড়ান্ত। আগামী ১৯ এপ্রিল নির্বাচনী মাঠে মুখোমুখি হতে যাচ্ছেন শিল্পীরা। এখন চলছে প্যানেল গঠনের প্রস্তুতি। এরই মধ্যে একজোট হয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। আসন্ন নির্বাচনে একই প্যানেল থেকে প্রার্থী হচ্ছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজেই।
তার কথায়, ‘আমরা আলাপ-আলোচনা করছি। এখনও সবকিছু চূড়ান্ত নয়। শিগগিরই এ নিয়ে বিস্তারিত জানাব।’
খল অভিনেতাদের এ প্যানেলে কে হচ্ছেন সভাপতি প্রার্থী, আর কে হচ্ছেন সাধারণ সম্পাদক- এমনটা জানতে চাইলে ডিপজল বলেন, ‘এ বিষয়েও কথা চলছে। এখনও চূড়ান্ত হয়নি। মিশা যদি সভাপতি প্রার্থী হতে চান আমার কোনো আপত্তি নেই, আবার আমিও যদি সভাপতি হই- এতে তার কোনো আপত্তি নেই। এখন দেখা যাক, কে কোন প্রার্থী হই।’
শিল্পী সমিতির বর্তমান কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ডিপজল। এর আগে, তিনি সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আর সমিতিতে এর আগে টানা দুইবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিশা সওদাগর। গত নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। তবে ভোটের মাঠে হেরে যান তিনি।
Leave a Reply