বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না: ওবায়দুল কাদের

বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে বিএনপির নেতারা দলবেঁধে সিঙ্গাপুরে গেছেন। আবার শুনি জাতীয় পার্টিরও একজন গেছেন। এ সময় স্বগতোক্তি করে তিনি বলেন, ভালো, আলাপ-আলোচনা ভালো। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে। আমরাও প্রস্তুত। বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না।

সোমবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর উদ্যোগে সংস্থাটির সদর দফতরের সামনে ‘উন্নয়ন ও শান্তি’ সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক আলোচনা দেশেও করবে, বিদেশে গিয়েও করবে এটা তাদের ব্যাপার। রাজনীতি করেন, দয়া করে ষড়যন্ত্র করবেন না, সন্ত্রাস করবেন না, ২০১৩-১৪ সালের মতো আগুন দিয়ে মানুষ পোড়াবেন না। এই রাজনীতি থেকে বিরত থাকবেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme