বিজয় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব: মির্জা ফখরুল

বিজয় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের আন্দোলনের কোনো ক্ষতি হয়নি। আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত রাখব। বাংলাদেশে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকারের জন্য মানুষ সংগ্রাম করছে। আমরা জনগণের বিজয় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।’

দীর্ঘ সাড়ে তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে বৃহস্পতিবার বিকেলে কেরাণীগঞ্জ কারাগারের সামনে উপস্থিত সাংবাদিকদের বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ৭ জানুয়ারির একপক্ষীয় নির্বাচন করে সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির কোনো ক্ষতি হয়নি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর এবং এর পরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে ১১টি মামলা হয়। এর আগে ১০টিতে তিনি জামিন পেয়েছেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তাঁর জামিন গতকাল মঞ্জুর করেন আদালত।

অন্যদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা হয়। এর আগে তিনি ৯টি মামলায় জামিন পান। গতকাল তিনিও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme