নিউজ ডেস্ক:
আরও ১৩৭ উপজেলা পরিষদ নির্বাচন কখন অনুষ্ঠিত হবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে মোট ৪৮১টি উপজেলা নির্বাচনের তারিখ জানাল সংস্থাটি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানান।
তারা জানান, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের ১৩৭ উপজেলার সময় নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে আগামী ৪ মে প্রথম ধাপে ৪৫টি, দ্বিতীয় ধাপে ১১ মে ৪৪টি, তৃতীয় ধাপে ১৮ মে ৩৪টি ও চতুর্থ ধাপে ২৫ মে ১৪টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চার ধাপে দেশের ৬ বিভাগের ৩৪৪টি উপজেলার নির্বাচনের সময় জানিয়েছে ইসি।
Leave a Reply