নিজস্ব প্রতিবেদক
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪৮৬ জনে। এছাড়া গত একদিনে নতুন করে ৪৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৮৪৪ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৬৮২টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৭ দশমিক ৪৮ শতাংশ। আর করোনা শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ।
Leave a Reply