উপজেলা ভোটে জামানত বাড়ছে ১০ গুণ

উপজেলা ভোটে জামানত বাড়ছে ১০ গুণ

নিউজ ডেস্ক:


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানত ১০ গুণ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে সমর্থনকারীদের স্বাক্ষরের বিধান বাতিল করা হয়েছে।

মঙ্গলবার ২৮তম কমিশন সভায় সংস্থাটি এ অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ২৫০ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন হতো, তা আর লাগবে না। তবে উপজেলা ভোটে চেয়ারম্যান প্রার্থীর জামানত বৃদ্ধি করে ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যানের ৭৫ হাজার টাকা করা হয়েছে।

ইসি সচিব আরও জানান, এবারের উপজেলা ভোটে পোস্টারেরও পরিবর্তন আনা হয়েছে। সাদা কালো পোস্টারের পাশাপাশি রঙিন পোস্টার ব্যবহার করা যাবে। প্রতীক বরাদ্দের আগে সীমিত পরিসরে প্রচারণা করা যাবে।কাস্টিং ভোটের ১৫ ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হবে বলেও জানান মো জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, কমিশন সভায় অনুমোদিত প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেইগুলো ভেটিং শেষে বিধিমালা সংশোধন করা হবে। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার নেতৃত্বে গঠিত আইন সংশোধন কমিটি প্রস্তাবগুলো এনেছে বলেও জানান তিনি।

জানা গেছে, ২০১৩-এর উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালার সংশোধনীতে ২৬টি এবং ২০১৬-এর উপজেলা প্রদত্ত পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার সংশোধনীতে ৮টি বিধান সুপারিশের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির বৈঠকে এ সুপারিশ প্রস্তুত করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme