দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় গণভবনে দক্ষিণ আফ্রিকা সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ শেষে গতকাল রবিবার দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত অনুষ্ঠিত পঞ্চদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। ছোট বোন শেখ রেহানা এবং একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ এই সফরে তার সঙ্গে ছিলেন।
Leave a Reply