বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

তাপমাত্রা বাড়তে শুরু করেছিল, আবার মাঝে মাঝে নেমেও যাচ্ছে। এই ওঠানামায় আবহাওয়া হয়ে উঠেছে বিরূপ। এখন দেশের  কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার পর্যন্ত সিলেট, নেত্রকোনা ও যশোরে বৃষ্টির খবর পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায়  বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme