বঙ্গবন্ধুর হাত ধরেই পেয়েছি মাতৃভাষা ও স্বাধীনতা: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর হাত ধরেই পেয়েছি মাতৃভাষা ও স্বাধীনতা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যে মাতৃভাষায় কথা বলতে পারছি, আমরা যে স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের হাত ধরেই এসেছে।

বৃহস্পতিবার বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ আমরা এখানে সমবেত হয়েছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বাংলাদেশ, বাঙালি– আজ আমরা বিশ্বের বুকে যে আত্ম-পরিচয় পেয়েছি, সেটা দিয়ে গেছেন মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি, সেখানেও বঙ্গবন্ধুর অবদান রয়েছে।

তিনি বলেন, ১৯৪৮ সালের ২ মার্চ ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন তমদ্দুন মজলিশ এবং আরও কয়েকটি সংগঠন নিয়ে। তার আগে ১৯৪৭ সালের ডিসেম্বরে করাচিতে শিক্ষা সম্মেলনে রাষ্ট্রভাষা উর্দু করার ঘোষণা দেওয়া হয়। তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ জানান। এর মধ্য দিয়েই ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব আইন বিভাগের ছাত্র থাকাকালে পূর্ব বাংলা ছাত্রলীগ গঠন করেন।

ছাত্র সংগঠন গঠন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নেন উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তখন যেসব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন ছিল, তাদের নিয়ে সংগ্রাম পরিষদ গঠন করা হয়। সবাই মিলে সিদ্ধান্ত নেয় ১১ মার্চ ধর্মঘট ডাকা হবে।

তিনি আরও বলেন, আমরা যে আজ মাতৃভাষায় কথা বলতে পারছি, আমরা যে স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি— উপমহাদেশে ভাষাভিত্তিক একমাত্র রাষ্ট্র বাংলাদেশ, সেই জাতি রাষ্ট্র আমরা পেয়েছি, তার সব কিছুতেই অবদান রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme