করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৭৩ জন

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৭৩ জন

জৈষ্ঠ্য প্রতিবেদক


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছে। এ সময়ে শনাক্ত হয়েছে আরও ৭৩ জন। করোনার শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ১১৬ জনে। আর মারা গেছে ২৯ হাজার ৪৮৭ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৫ হাজার ১৮০ জন। গত ২৪ ঘণ্টায় ৭১৭ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme