বাজারে একটি সিন্ডিকেট আছে, এটি সত্যি: পররাষ্ট্রমন্ত্রী

বাজারে একটি সিন্ডিকেট আছে, এটি সত্যি: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:


পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাজারে একটি সিন্ডিকেট যে আছে, সেটি সত্যি। তারা কারণে-অকারণে এই লোভাতুর সিন্ডিকেট দিয়ে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি করে। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবর্ধনা, মেজবান ও মিলনমেলা-২০২৪ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

বাজারে সিন্ডিকেট থাকার কথা স্বীকার করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাজারের অসাধু সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক ব্যবস্থা নেবে। মাঝেমধ্যে আমরা দেখেছি, একটি কোল্ড স্টোরেজের ভেতর থেকে দেড় লাখ ডিম উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, অতীতেও পেঁয়াজের সংকট তৈরি করা হয়েছিল। সংকটের মুখে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলো। আবার যখন বাজার পেঁয়াজে সয়লাব হয়ে গেছে, তখন স্টোরেজ থেকে সেই পচা পেঁয়াজ ফেলে দেওয়া হয়েছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সরকার সব ব্যবস্থা নেবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সরকার পরিবর্তন করতে চায় এই সিন্ডিকেটের সঙ্গে তারাও যুক্ত। তবে, আমরা নির্বাচনি ইশতিহারে বাজার নিয়ন্ত্রণের কথা বলেছিলাম। দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সেটিই আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা এই সরকারের যাত্রার শুরু থেকে সেটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। ভারত থেকে পেঁয়াজ আসার বিষয়ে তিনি বলেন, ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে আসছে। রোজার আগে কিছু পেঁয়াজ বাজারে ঢুকবে। কাজেই বাজার মোটামুটি স্থিতিশীল আছে। কেবল পাইকারি বিক্রেতা নয়, খুচরা বিক্রিতাদের মধ্যেও বেশি মুনাফা করার প্রবণতা দেখা দিয়েছে। আমরা এটির বিরুদ্ধে জনগণকে সচেতন হতে বলেছি। সরকারও সর্বাত্মক ব্যবস্থা নেবে। এদিকে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন যে বর্তমান সরকার পরিবর্তন হবে। এ বিষয়ে সংবাদকর্মীরা হাছান মাহমুদের মন্তব্য জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার তো অবশ্যই পাঁচ বছর পর পরিবর্তন হবে। তখন দেশে নির্বাচন হবে, তারপর নতুন সরকার গঠন করা হবে। সেই সরকারেরও প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme