জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৬

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৬

নিউজ ডেস্ক:


দেশে গত জানুয়ারিতে ৫২১টি সড়ক দুর্ঘটনায় ৪৮৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রবিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সড়ক দুর্ঘটনার সংবাদ বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারিতে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতালে) এক হাজার ১৫৩ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৭১ জনসহ সারাদেশে তিন হাজার ৩৭৪ জন যাত্রী ও পথচারী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। সে হিসাবে হাসপাতালের তথ্যসহ আহত রোগীর সংখ্যা ৪ হাজার ৪২৮ জন।

একই সময়ে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন। নৌপথে ৭ টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে আরও তিনজন।

প্রতিবেদনে বলা হয়, এদের মধ্যে ১৭০ জনই মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। গত মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম বরিশাল বিভাগে। সংগঠিত দুর্ঘটনার ৫১ দশমিক ৬৩ শতাংশই গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২২ দশমিক ৪৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৪ দশমিক ৫৮ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme