বিএনপি উপজেলা নির্বাচনে না এসে কর্মসূচি দিলে পালাতে হবে : ওবায়দুল কাদের

বিএনপি উপজেলা নির্বাচনে না এসে কর্মসূচি দিলে পালাতে হবে : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:


বিএনপি উপজেলা নির্বাচনে না এসে ২৮ অক্টোবরের মতো কোনো কর্মসূচি দিলে এবারও পালাতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি না এসে যে ভুল করেছে, বিএনপিকে উপজেলা নির্বাচনে না আসলে জাতীয় নির্বাচনের মতো সেই ভুলের খেসারত দিতে হবে।

সোমবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের রাজাপুরে নিজ বাড়িতে মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙ্গালী ভোজ শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবারের জাতীয় নির্বাচনেও নৌকা মার্কা ছিল। এর বাইরে যারা স্বতন্ত্র করতে চেয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। আমাদের নেত্রী শেখ হাসিনার ডাকে আপামর বাঙালি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। উপজেলা নির্বাচনেও জাতীয় নির্বাচন থেকে বেশি মানুষ অংশগ্রহণ করবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme