রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সব ধরণের পদক্ষেপ নিচ্ছে সরকার। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সব ধরণের কার্যক্রম অব্যাহত রেখেছে।  ইতোমধ্যে আমরা ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিকে অনেকাংশে সংযত করতে পেরেছি। মূল্যস্ফীতি শিগগিরই নিয়ন্ত্রণে আসবে।  অসাধু ব্যবসায়ীরা যেন খাদ্য নিয়ে খেলতে না পারে এ বিষয়ে সরকার সচেতন আছে।

তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতি (রেপো) সুদহার দফায় দফায় বাড়িয়ে মে ২০২২ এর ৪ দশমিক ৭৫ শতাংশ হতে সর্বশেষ ৮ দশমিক শূন্য শতাংশে উন্নীত করা হয়েছে।  পাশাপাশি রিভার্স রেপো রেট (এসডিএফ) বৃদ্ধি করে ৬.৫০ শতাংশে উন্নীত করা হয়েছে এবং ঋণের সুদহারের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। নীতি সুদহার উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি করায় বাজারভিত্তিক গড় সুদ হারে দৃশ্যমান পরিবর্তন এসেছে।

এ সময় সবাইকে সচেতন থেকে গুজবে কান না দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, রমজানে তারাবি ও সেহেরিতে বিদ্যুতের সংকট হবে না।  প্রয়োজনে দিনে দুই তিন ঘণ্টা লোড শেডিং হতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme