নিউজ ডেস্ক:
দেশে একদিনে ৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৪০৭ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৯ জনে অবস্থান করছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৪১০ জন।
Leave a Reply