সোনালি আঁশ সোনালি দিনের হাতছানি দিচ্ছে: প্রধানমন্ত্রী

সোনালি আঁশ সোনালি দিনের হাতছানি দিচ্ছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাট ব্যবহারের সুযোগ বেড়েছে। পাট-পাটজাত পণ্যের উৎপাদন বাড়ানো ও নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় পাট দিবস উপলক্ষে ৬টি পাটকল ও বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

সরকারপ্রধান বলেন, পাট সোনালী আঁশ। এটি এমন এমটি পণ্য, যার চাহিদা কখনও শেষ হবে না। সোনালী আঁশ সোনালী দিনের হাতছানি দিচ্ছে। সেটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। পাট পণ্যকে বহুমুখীকরণ করতে হবে।

তিনি বলেন, পাটকলগুলো লিজ দিলেও নজরদারি থাকবে। একটি সম্পদ তুলে দিয়েছি, এর যত্ন করবেন। নিজের আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশেরও যেন উন্নয়ন হয় সেদিকে লক্ষ্য করবেন। উৎপাদিত পাটপণ্য স্বাস্থ্যসম্মত ও উন্নতমানের যেন হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, পাটকলগুলো লিজ নিয়ে বেসরকারিভাবে যারা চালাবেন, তারা ইন্ডাস্ট্রির প্রতি যত্নবান হবেন। নতুন যন্ত্রপাতি আনেন এবং পাট পণ্যকে বহুমুখী করেন। কৃষি ও রপ্তানি পণ্য হিসেবে পাটের যে প্রণোদনা পাওয়া উচিৎ সেটি পাট পাবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme