রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

অনলাইন ডেস্ক:


রাজধানীর কাড়াইল বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে যাচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রবিবার (২৪ মার্চ) বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। এরপর আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষনিক আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে দুপুরে মুন্সীগঞ্জের একটি বোর্ড কারখানায় আগুনের খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। সেখানে তাদের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme