ঢাবির সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবির সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক:


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে  ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’-এর ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ২,৯৩৪টি, অংশগ্রহণকারীর সংখ্যা ১,০২,০০০ , পাসের সংখ্যা ১০,২৭৫, পাসের হার ১০.০৭%।

বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ১,৮৫১টি, অংশগ্রহণকারীর সংখ্যা ১,০৯,৩৬৩, পাসের সংখ্যা ৯,৭২৩, পাসের হার ৮.৮৯%।

ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ১,০৫০টি, অংশগ্রহণকারীর সংখ্যা ৩৪,৩৬৭, পাসের সংখ্যা ৪,৫৮২,পাসের হার ১৩.৩৩%।

চারুকলা ইউনিটে আসন সংখ্যা ১৩০টি, অংশগ্রহণকারীর সংখ্যা ৪,৫১০, পাসের সংখ্যা ৫৩০, পাসের হার ১১.৭৫%।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য DU ALS , ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য DU SCI , ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য DU BUS এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য DU FRT টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme