আজ যেসব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে

আজ যেসব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে

পুরনো ছবি

নিউজ ডেস্ক:


পশ্চিমা লঘুচাপের প্রভাবে রবিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে নিকলিতে। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল নিকলিতে।

রবিবার ভোরে ঢাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়তেই মেঘ কেটে ঢাকার আকাশে ঝলমল করছে চৈত্রের রোদ।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, সোমবার সকাল ৯ টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

অন্যদিকে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme