অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় অতিমারী করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১৮ জনের দেহে। তবে, এ সময়ে নতুন কোনো করোনা আক্রান্ত কেউ মারা যায়নি। নতুন করে সুস্থ হয়েছে ২১ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ২৩৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক শূন্য ৪৬ শতাংশ। অতিমারীর শুরু থেকে এ পর্যন্ত পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, অতিমারীর শুরু থেকে এ পর্যন্ত ২০ লাখ ৪৫ হাজার ৩৫২ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। আক্রান্ত হয়ে মারা গেছে ২৯ হাজার ৪৭৬ জন। সুস্থ হয়েছে ২০ লাখ ১২ হাজার ৮৫৬ জন।
Leave a Reply