প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ

প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ

অনলাইন ডেস্ক:



সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রবিবার প্রকাশিত ফলে দেখা গেছে লিখিত পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৫৭ জন।

গত ২৯ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীকালে জানানো হবে। গত বছরের ১৪ জুন এ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme