ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৫, দাবি বিআরটিএর

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৫, দাবি বিআরটিএর

পুরনো ছবি

নিউজ ডেস্ক:


ঈদুল ফিতরের আগে ও পরে ১৫ দিনে, অর্থাৎ ৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২৯৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। রবিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অর্থাৎ ঈদের আগে পরে মিলিয়ে সড়কে দুর্ঘটনা ঘটেছে ২৫৪টি। এই ঘটনায় ৪০৫ জন আহত ও ২৯৫ জন নিহত হয়েছে। এছাড়া একটি বেসরকারি সংস্থা বিআরটিএ’র চেয়ে নিহতের সংখ্যা বেশি দেখিয়ে যে প্রতিবেদন দিয়েছে তা বিভ্রান্তিমূলক।

তিনি আরও বলেন, গত বছর ঈদের সময়ের তুলনায় এবার দুর্ঘটনার সংখ্যা প্রায় সমান থাকলেও নিহতের সংখ্যা গড়ে ১৮ দশমিক ৭৫ শতাংশ করে বেড়েছে। কারণ হিসেবে চালকের অসাবধানতা, বেপরোয়া গতি, ওভারটেকিং, মহাসড়কে অবৈধ থ্রি হুইলার, রোড মার্কিন না মানা, রোড ডিভাইডার না থাকার মতো কারণ উঠে এসেছে।

এর আগে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছিল, পবিত্র ঈদুল ফিতরের আগে ও পরে সারাদেশে সড়ক, রেল ও নৌ পথে মোট ৪১৯টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ৪২৪ জন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme