জাতীয় সংসদের ২৪তম অধিবেশন কাল

জাতীয় সংসদের ২৪তম অধিবেশন কাল

Sangsad

অনলাইন ডেস্ক:

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসবে আগামীকাল রোববার (৩ সেপ্টেম্বর)। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিকেল পাঁচটায় শুরু হবে এ অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

অধিবেশন শুরু হওয়ার আগে বিকেল চারটায় অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠক। সংসদের ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে এই অধিবেশন কত দিন চলবে।

চলতি সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই হিসাবে সেপ্টেম্বরের অধিবেশনের পর আর সংসদের অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকছে না। ফলে এটিই হতে পারে একাদশ সংসদের শেষ অধিবেশন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ডিসেম্বরের শেষ দিকে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme