নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, ৬ শ্রমিক নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, ৬ শ্রমিক নিহত

প্রতিকী ছবি

রাঙ্গামাটি প্রতিনিধি


রাঙ্গামাটির সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় শ্রমিকবাহী ড্রামট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৮ জন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার  জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্গম এলাকা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাতুলাল চাকমা জানান, শ্রমিকরা কাজ শেষে বাড়িতে ফিরতেছিল। এসময় ড্রামট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৮ জন। ট্রাকটিতে  ১৭ জন শ্রমিক ছিলেন।  

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme