কালো চশমা পরা বিএনপিনেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের

কালো চশমা পরা বিএনপিনেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:


কালো চশমা পরা বিএনপিনেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত।

শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে রবিবার রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, এরা (বিএনপিনেতারা) পড়াশোনা করে না। (বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই) কথাটা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের সঙ্গে পিরিতি তাদের (বিএনপি), বন্ধুত্ব তাদের। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। পাকিস্তান একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত। এতে রিজভীদেরই লজ্জা পাওয়া উচিত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে তাদেরই লজ্জা পাওয়া উচিত। তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না। কালো চশমা পরে। শেহবাজ শরীফ যা দেখে সেটাও তারা দেখে না। তারা (বিএনপি) কেন দেখে না, সেটা তাদেরকে জিজ্ঞাসা করুন।’

‘জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে নিয়ে আসা হয়েছে’ দলটির চেয়ারম্যান জি এম কাদেরের এমন দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কে কাকে হুমকি দিয়েছে? তাদের জন্ম তো বন্দুকের নলে। তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেনি। গত নির্বাচনে বাংলাদেশের ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে। ভোটের দিন কোনো খুন-খারাবি হয়নি। এখানে আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি (জিএম কাদের) কোন কারণে, কার চাপে নির্বাচনে এসেছেন, সেটা তাকেই পরিষ্কার করতে হবে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme