নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশের পাশে থাকবে থাইল্যান্ড। তিনি বলেন, সফরে মিয়ানমার ইস্যু নিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এই সংবাদ সম্মেলন শুরু হয়।
তিনি বলেন, থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে। থাইল্যান্ডকে দেশে বিনিয়োগের আহ্বানও জানানো হয়েছে।
থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ২৯ এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। সফরকালে শেখ হাসিনা গভর্ণমেন্ট হাউসে (থাই প্রধানমন্ত্রীর কার্যালয়) থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি সহযোগিতা, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই হয়।
Leave a Reply