এবার ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বললেন তথ্যমন্ত্রী

এবার ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বললেন তথ্যমন্ত্রী

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নোবেল পুরস্কার পেলেও কেউ আইনের ঊর্ধ্বে নন। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন ড. ইউনূস এটা ফেসবুকের প্রচার-অপপ্রচার হতে পারে। স্মরণ করিয়ে দেন, পৃথিবীর বিভিন্ন দেশে নোবেল বিজয়ীদের বিচার হয়েছে। তারা জেলও খেটেছেন, এমন উদাহরণ আছে।

তথ্যমন্ত্রী বলেন, দেশের বিচার প্রক্রিয়া নিয়ে বিবৃতি দেয়া স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল। সেজন্য বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ ও সাংবাদিকরা এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। এক এগারোর কুশীলবরা সক্রিয়। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই, তবে অতীতের মতোই তারা ব্যর্থ হবে বলে মন্তব্য তার। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme