অনলাইন ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এএজেডএম জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম সিসিইউতে ছিলেন। মেডিকেল বোর্ড ওনাকে এখন কেবিনে নিয়ে এসেছে। কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ওনার চিকিৎসা চলছে।’
বুধবার সন্ধ্যায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। ৭৯ বছর বয়সি খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
Leave a Reply