অনলাইন ডেস্ক:
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান গ্রেপ্তার মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
হারুন অর রশীদ বলেন, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ সেসব বিষয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশ্রমের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে তার স্ত্রীকে রোববার (৫ মে) দুপুরে ডিবিতে ডাকা হয়েছে। মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও আমরা জিজ্ঞাসাবাদ করব।
তিনি বলেন, মিল্টন সমাদ্দার সাইকোতে পরিণত হয়েছে। তিনি তথাকথিত মানবতার ফেরওয়ালা কীভাবে হলেন, তার অর্থের উৎস কীভাবে আসে, কীভাবে সে দরিদ্র মানুষকে সংগ্রহ করতো এবং কেনইবা তাদেরকে টর্চার সেলে এনে পেটাতেন সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
ডিবিপ্রধান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মিল্টন কীভাবে অর্থ উপার্জন করতেন এবং কারা তাকে সহায়তা করতেন তাদেরকেও শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হবে। তার তিন-চারটি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। সেসব অ্যাকাউন্টে কারা টাকা পাঠাতেন তদন্ত করে জানানো হবে।
Leave a Reply