ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু

প্রতিকী ছবি

নিউজ ডেস্ক:


দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ১৪ দিন পর এই রোগে মৃত্যুর ঘটনা ঘটল।

এর আগে, গত ১৮ এপ্রিল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হলো। মারা যাওয়া ব্যক্তিদের ১৪ জন নারী ও ১৩ জন পুরুষ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩জন, ঢাকা শহরের বাইরে ৪জন এবং বরিশালের হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর দেশে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত ২ হাজার ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৩৮৭ জন ও নারী ৮৭০ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme