ডেঙ্গুতে আরও ২৭ জন আক্রান্ত

ডেঙ্গুতে আরও ২৭ জন আক্রান্ত

প্রতিকী ছবি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় করো মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে আরও ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ২১ জন রোগী। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের। এদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ১৪ জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ২৮৮ জন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ৩৯৫ জন ও নারী ৮৯৩ জন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme