অনলাইন ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আছে। তবে আগুন শতভাগ নিভে গেছে, এ রকম নয়। কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। কারণ, বনের আগুন স্বাভাবিক আগুন নয়। আপাতদৃষ্টে মনে হয় নিভে গেছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি তথ্য জানান।
পরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আছে। শতভাগ নিভে গেছে, এ রকম বলেননি। কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। কারণ, বনের আগুন স্বাভাবিক আগুন নয়। আপাতদৃষ্টে মনে হয়, নিভে গেছে। কিন্তু কোনো কিছু দিয়ে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। পরে হয়তো আবার জ্বলে উঠতে পারে। তাই বনের আগুন নেভানোর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে নিভে যাওয়ার ঘোষণা করা যায় না। এ জন্য এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। কয়েক দিন পর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
Leave a Reply