ভোটে মন্ত্রী-এমপিরা প্রভাব বিস্তার করলে তাৎক্ষণিক ব্যবস্থা

ভোটে মন্ত্রী-এমপিরা প্রভাব বিস্তার করলে তাৎক্ষণিক ব্যবস্থা

নিউজ ডেস্ক:


উপজেলা নির্বাচন অধাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এমনকি এই নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রভাব রহিত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশন (সিইসি) বলেছেন, উপজেলা নির্বাচনে কোনো মন্ত্রী-এমপি প্রভাব বিস্তার করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যরা প্রভাব বিস্তার করতে পারবেন না। তবু কোনো মন্ত্রী ও এমপি ভোটে প্রভাব বিস্তার করেন কি না, তা কেন্দ্রীয়ভাবে নজরদারি করা হবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme