বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণ কমেছে

বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণ কমেছে

অনলাইন ডেস্ক:


দূষণে ঢাকার বাতাস বেশিরভাগ সময়ই থাকে অস্বাস্থ্যকর। কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোরে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার নাম উপরের দিকেই থাকে।  তবে শনিবার (১১ মে) সকাল ৯টা ৬ মিনিটে ৮৯ এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৭তম।

উল্লেখ্য একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ এর উপরে স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মিশরের কায়রো, ইরাকের বাগদাদ ও ভারতের দিল্লি যথাক্রমে ২১২, ২০৮ ও ১৯৩ একিউআই স্কোর নিয়ে তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme