অতিবৃষ্টি ও বন্যা মোকাবিলায় সাড়ে ৪ কোটি টাকা ও প্রায় ৯ হাজার টন চাল বরাদ্দ

অতিবৃষ্টি ও বন্যা মোকাবিলায় সাড়ে ৪ কোটি টাকা ও প্রায় ৯ হাজার টন চাল বরাদ্দ

দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যাজনিত পরিস্থিতি মোকাবিলায় ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত সারাদেশের ৬৪ জেলার জন্য মোট ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে চট্টগ্রাম জেলা। চার দফায় জেলাটির জন্য ৬৫ লাখ টাকা এবং এক হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া কক্সবাজারে ৩০ লাখ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল, রাঙামাটিতে ২৫ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল, খাগড়াছড়িতে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল, বান্দরবানে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল, মৌলভীবাজারে ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল এবং হবিগঞ্জে ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এই সাত জেলার জন্য মোট ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাকি ৫৭ জেলার প্রতিটিকে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা এবং ১০০ মেট্রিক টন করে চাল দেওয়া হয়েছে। এসব জেলার জন্য মোট বরাদ্দের পরিমাণ ২ কোটি ৮৫ লাখ টাকা এবং ৫ হাজার ৭০০ মেট্রিক টন চাল।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্যসহায়তা নিশ্চিত করতে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় মানবিক সহায়তা বরাদ্দ অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme