অনলাইন ডেস্ক:
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামেনি। যুদ্ধ যে শুরু হয়েছে, সেটা কবে শেষ হবে কেউ জানে না। এরমধ্যে জিনিসপত্রের দাম বাড়ছে। দাম তো বাড়বেই। কতদিন আপনি অর্থনীতি হিসাব মতো, সময় মতো চালাবেন। তারপরও অনিশ্চয়তার মধ্যে অর্থনীতি অনেক ভালো চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবারসচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় অর্থমন্ত্রী বলেন, যখন আমরা দায়িত্বভার গ্রহণ করি, মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩ শতাংশ। সেখান থেকে একবার আমাদের ৯ শতাংশ হয়েছে। সেখান থেকে ৭ দশমিক ৫ শতাংশ হচ্ছে। এই দুরবস্থার মধ্যেও মূল্যস্ফীতি ১২ দশমিক ৩ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশ।
Leave a Reply