অনেক খবর দেওয়ার আছে

অনেক খবর দেওয়ার আছে

চলতি বছর অভিনয়ের চেয়ে বেশি সময় দেবেন ব্যবসায়- এমনটা আগেই জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি সময়ে তার কিছু প্রমাণও দিয়েছেন তিনি। রাজধানীর আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ চালু করেছেন তিনি। যা নিয়ে এখন দারুণ ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা।

এর মধ্যে আবার ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধও হয়েছেন অপু। এর জন্য পারিশ্রমিক নিয়েছেন মাত্র একশ টাকা। চলতি বছর আরও দুটি সিনেমায় কাজ করবেন।

অপুর কথায়, ‘এখন আমি আগের চেয়ে অনেকে বেশি ব্যস্ত। আগে তো শুধু অভিনয় করতাম। এখন বিজনেসও শুরু করেছি। সেখানেই আমাকে বেশি সময় দিতে হচ্ছে। আবার বাচ্চাকেও সময় দিতে হয়। পাশাপাশি কিছু সোশ্যাল ওয়ার্কও আছে।’

তিনি আরও বলেন, ‘এ বছর সিদ্ধান্ত নিয়েছি, মাত্র তিনটি সিনেমাতে কাজ করব। এর মধ্যে একটিতে সাইন করেছি। অন্য দুটি নিয়ে প্রাথমিকভাবে কথাবার্তা চলছে। এ ছাড়া চলতি বছর নিজের প্রযোজনা সংস্থা থেকেও একটি সিনেমা বানানোর পরিকল্পনা আছে। অপেক্ষা করুন, নতুন অনেক খবর দেওয়ার আছে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme