বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমার বিএনপি পরিবার’ এর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা বসে নেই। তারা নানা ধরনের চক্রান্ত করছে। তাই ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদ, মুগ্ধ, ফায়াজের আত্মা কষ্ট পাবে, তাদের আত্মত্যাগ কলঙ্কিত হবে। গণতন্ত্রের পক্ষে যারা জীবন দিয়েছেন, স্বর্ণা দাসের মতো সার্বভৌমত্বের পক্ষে যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ রাখতে হবে। তাহলে এই দেশ বাঁচবে। সার্বভৌমত্ব বাঁচবে। স্বাধীন জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। আর যদি সরকারের ব্যর্থতায় জুলাই গণহত্যায় জড়িতরা মাথাচাড়া দিয়ে উঠে তবে, এটা হবে জাতির জন্য দুর্ভাগ্য।
বিএসএফের গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে বড়লেখা ও জুড়ী উপজেলা বিএনপি আয়োজিত মৌলভীবাজারের জুড়ীর খাগটেকা বাজারে রোববার দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান শেষে স্বর্ণার পরিবারকে ‘আমার বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
Leave a Reply