অবশেষে বিয়ে করছেন মৌসুমী হামিদ

অবশেষে বিয়ে করছেন মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক


কিছুদিন আগেই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ জানিয়েছিলেন, ভোট দেয়ার জন্য গ্রামের বাড়ি সাতক্ষীরার তালায় যাবেন তিনি। সুন্দরবানের পাশে তাদের বাড়ি হওয়ায় শীতে অনেক কষ্ট হয়। এ জন্য যথেষ্ট জামা-কাপড় নেবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু এবার জানা গেল ভিন্ন খবর।

জনপ্রিয় এ অভিনেত্রী বিয়ের আসরে বসতে যাচ্ছেন। ইতোমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতাও শুরু হয়েছে লাক্স তারকাখ্যাত অভিনেত্রীর। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তার।

১০ জানুয়ারি গায়ে হলুদ অনুষ্ঠান হয়। এতে তারকা ও তার হবু বরের পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তাদের। সংবাদমাধ্যমকে এ তথ্য নিজেই জানিয়েছেন মৌসুমী হামিদ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে এ অভিনেত্রী জানান―তার হবু বরের নাম আবু সাইয়িদ রানা। তিনি লেখালেখি ও নির্মাণ কাজ করেন। আর বিয়ের বিষয়টি জানিয়ে অভিনেত্রী বলেন, গায়েহলুদ হলো। অল্প পরিসরে বাসার ছাদে আয়োজন করা হয়েছিল।

হবু বর প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, রানার সঙ্গে দুই বছরের পরিচয় আমার। এরপর বিয়ে করার সিদ্ধান্ত নেই আমরা। দুই পরিবারের সঙ্গে কথা বলে সবার সম্মতি নিয়ে তবেই বিয়ের আনুষ্ঠানিকতা করছি আমরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme