আওয়ামী লীগের শোকমিছিল কাল

আওয়ামী লীগের শোকমিছিল কাল

নিউজ ডেস্ক:


শোকের মাস আগস্ট উপলক্ষে আগামীকাল শুক্রবার আওয়ামী লীগের উদ্যোগে এক ‘শোকমিছিল’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এদিন বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে এ শোকমিছিলটি শুরু হবে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শোকমিছিলটি শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে হিয়ে শেষ হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সবপর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme