আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চান অপু বিশ্বাস

আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চান অপু বিশ্বাস

নিউজ ডেস্ক:

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে তিনি প্রার্থী হতে চান। গতবারও নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। কিন্তু সেবার আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

গত নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন প্রচার অনুষ্ঠানে দেখা গেছে এ নায়িকাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না পেলেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

অপু বিশ্বাস জানিয়েছেন, এবারও নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে তার। আর সুযোগ পেলে নৌকা প্রতীকে নির্বাচনের মাঠে নামবেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’

তিনি আরও বলেন, ‘অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব।’

আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দলের টিকিট পেতে মরিয়া হয়ে আছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা। যাদের মধ্যে রয়েছে চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মাহিয়া মাহিদের নাম।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme