আগামী ৫দিনে সাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ

আগামী ৫দিনে সাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ

ফাইল ছবি

নিউজ ডেস্ক:

সম্প্রতি দেশের আবহাওয়াতে ব্যাপক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বঙ্গোপসাগরে আগামী ৫দিনে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে বৃষ্টিপাতের প্রবণতাও বাড়বে। এবং কমতে পারে চলমান তাপপ্রবাহ

শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বর্ধিত ৫দিনে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme