নিউজ ডেস্ক:
আগুন দিয়ে যারা মানুষ হত্যা করে, তাদের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার খুলনার সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা। মানুষ খুন তাদের একমাত্র গুণ। বিএনপি-জামায়াতের আর কোনো গুণ নেই।
সরকারপ্রধান বলেন, আপনারা দেখেছেন এই ২৮ অক্টোবর কীভাবে পুলিশকে মাটিতে ফেলে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। বেহুঁশ হয়ে গেছে তাও ছাড়েনি। সাংবাদিকদের তারা পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। অ্যাম্বুলেন্সে করে রোগী যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সে আক্রমণ করেছে। এদের মধ্যে এতটুকু মনুষ্যত্ববোধ আছে বলে আমি মনে করি না।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে মোংলা বন্দর বন্ধ করে দিয়েছিল। দেশের কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবারও সেগুলো চালু করে। আমার একটাই লক্ষ্য এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করা। ধারাবাহিক গণতান্ত্রের ধারা অব্যাহত রয়েছে।
Leave a Reply