আত্মসমর্পণ করলে কুকি-চিনকে পুনর্বাসন করা হবে: র‌্যাব মহাপরিচালক

আত্মসমর্পণ করলে কুকি-চিনকে পুনর্বাসন করা হবে: র‌্যাব মহাপরিচালক

অনলাইন ডেস্ক:


বান্দরবানের পাহাড়ের সংগঠন কুকি-চিনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘যারা বিপথে গেছে তারা আত্মসমর্পণ করলে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। এর আগে জলদস্যুদেরও পুনর্বাসন করা হয়েছিল। তারা যতক্ষণ শান্তির পথে না আসবে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

বুধবার বিকালে বান্দরবান সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি এবং ম্যানেজারকে অপহরণের ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যায়িত করে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘পাহাড়ে যৌথ অভিযান চলছে। আমাদের দেশে কোনও সশস্ত্র সন্ত্রাসী থাকতে পারবে না।’

এ সময় তিনি আরও বলেন, ‘তাদের আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে। তারা ইচ্ছে করলে শান্তি কমিটির সঙ্গে আবারও আলোচনায় বসতে পারবে।’ অথবা জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপারের মাধ্যমেও আলাপ-আলোচনায় বসার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme